‘সন্তানকে একমাত্র তার মায়ের কোলেই মানায়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফোয়াওক্কলেরে একমাত্র তার মার কোলঅতই মানায়
- নোয়াখালী: সন্তানের একমাত্র তার মায়ের কোলে মানায়
- সিলেট: হুরুতারে এখমাত্র তারার মার কুলেউ মানায়
- বরিশাল: গেদুরে খালি হ্যার মার কোলেই মানায়
- ময়মনসিংহ: সন্তানরে খালি হের মায়ের কোলেই মানায়