‘বাবার কাছে আমার মায়ের নামে অনেক উল্টা পল্টা কথা বলে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বাবার হাছে আর মায়োর নামোত বউত উল্ডা ফাল্ডা হতা কইয়্যে
- নোয়াখালী: আব্বার কাছে আর মার নামে অনেক উল্টা পাল্টা কথা কয়
- সিলেট: বাবার ধারো আমার মা'র নামে বউত আউল ফাউল মাত মাতে
- বরিশাল: বাফের ধারে মোর মায়ের নামে ম্যালা আউল ফাউল কথা কয়
- ময়মনসিংহ: আব্বার কাসে আমার আম্মার নামে অনেক উল্টা পল্টা কথা কয়