‘ছেলেদের পোস্ট হচ্ছে সোনার দোকান তাই খুব কম লোকই এখানে আসে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফোয়া অক্কলর ফোস্ট অইলদি সোমার দোয়ান ওর নান,বর হম মানুষই আইয়্যে
- নোয়াখালী: হোলাগো পোস্ট অইছে সোনার দোয়ান হেটার লাই কম লোক ইয়ানে আইয়ে
- সিলেট: ফুয়াইন্তর পোস্ট অইলো সোনার দুকান এর লাগি খুব কম মাইনষে অনো আইন
- বরিশাল: পোলাগো পোস্ট হইতেয়াছে সোনার দোকান হেইহার লইজ্ঞা কম লোকই এহানে আহে
- ময়মনসিংহ: ছেড়ারার পোস্ট হইতাসে সোনার দোকান তাই খুব কম মানুষই এহানে আহে