‘তারা একটি দূর পাহাড়ের দিকে যাবার পথে একটি পুকুর দেখল’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ইতারা দুরে ওজ্ঞা ফাআরর ইক্কা যাইবার ফতত ওজ্ঞা ফইর দেইক্কে
- নোয়াখালী: হেতারা দূরির এগগা পাহাড়ে যাইবার হতে এককা পুকুর দেইকল
- সিলেট: তারা দূরই এখটা পাহাড়র বায় যাওয়ার পতো এখটা পুকোইর দেখলা
- বরিশাল: হ্যারা এউক্কা দূর পাহাড়ের দিকে যাওয়ার রাস্তায় এউক্কা পুহুইর দেখলো
- ময়মনসিংহ: হেরা একটা দূর পাহাড়ের দিকে যাওনের পথে একটা পুষকুনি দেখল