‘আপনি কারো জীবনে সুখ এনে দেবেন ভেবে প্রেম করুন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অনে হনিজার জিবন অত সুক আনি দিবান বাবি ফ্রেম গরন
- নোয়াখালী: আননে কারো জীবনে ভালোবাসা আনি দিবেন এই চিন্তা করে পীড়িত করেন
- সিলেট: আফনে কারুর জীবনো সুখ আনিয়া দিবা ভাবিয়া পেরেম করইন
- বরিশাল: আমনে কারো জীবনে সুখ আইনা দেবেন ভাইবা পেরেম করেন
- ময়মনসিংহ: আফনে কারো জীবনে সুখ আইন্না দিবেন ভাইব্বা প্রেম করেন