‘বাবার মুখের দিকে তাকিয়ে কেমন জানি একটা শূন্যতা অনুভব করলাম’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আব্বুর মুকর ইক্কা চাই কেন যানি হালি হালি লাগের
- নোয়াখালী: বাবার মুখের দিকে তাকাই কেক্কান শূন্যতা অনুভব কইরলাম
- সিলেট: আব্বার মুখর দিকে চাইয়া কিলান এখটা শূন্যতা অনুভব খরলাম
- বরিশাল: বাপের মোহের দিকে চাইয়া কেমন জানি এউক্কা ফাঁকা ফাঁকা অনুভব করলাম
- ময়মনসিংহ: আব্বার মুখের দিকে তাকায়া কেমন জানি একটা শূন্যতা অনুভব করলাম