‘ওই ছেলে কোন কিছুই শুনতে চায় না তার সাথে দেখা করতে চায়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অই ফোয়া হনো কিচু ফুইন্তো ন চায় তার ফোয়ারে দেহা গইরতো চাই
- নোয়াখালী: হেই হোলা কোন কিছুই হুইনতাম চায় না দেখা কইরতাম চায়
- সিলেট: হউ ফুয়া কুনতা হুনতো চায় না তাইর লগে দেখা করতো চায়
- বরিশাল: ওই পোলা কোনো কিছুই হোনতে চায়না হ্যার লগে দেহা করতে চায়
- ময়মনসিংহ: ওই ছেড়ার কোন কিছুই হুনতে চায় না হের সাথে দেহা করতে চায়