‘সে অনেক দিন আগে তার বিদ্যালয়ের একটি মেয়েকে ভালোবাসতো’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ইতে বউত দিন আগে তার বিদ্যালয় অর ওজ্ঞা মাইফোয়ারে বালবাসিতো
- নোয়াখালী: হেতে মেলা দিন আগে স্কুলের অগগা বইতালিরে ভালোবাইসতো
- সিলেট: হে বাক্কা আগে তার ইস্কুলর একটা ফুড়িরে ভালা পাইতো
- বরিশাল: হ্যায় ম্যালা দিন আগে হ্যার ইশকুলের এউক্কা মাইয়ারে ভালোবাসতো
- ময়মনসিংহ: হেয় অনেকদিন আগে হের ইস্কুলের একটা ছেড়িরে ভালবাসতো