‘তাকে কাজল দিলে অনেক ভালো লাগে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ইবারে হাযল দিলে বউত বালা লাগে
- চট্টগ্রাম: ইবারে হাজল দিলে বহুত ভালা লাগে
- নোয়াখালী: হেতিরে কাজল দিলে মেলা ভাল্লাগে
- সিলেট: তারে কাজল দিলে বাক্কা বালা লাগে
- সিলেট: তারে কাজল দিলে বাক্কা ভালা লাগে
- বরিশাল: হ্যারে কাজল দেলে ম্যালা ভালো লাগে
- বরিশাল: হেরে কাজল দেলে মেলা ভালো লাগে
- ময়মনসিংহ: তারে কাজল দিলে মেলা ভালা লাগে