‘খুব বেশি কিছু বলবো না কারন আবেগে চোখে পানি চলে আসছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বর বেশি কিচু ন হইয়্যুম হারন আবেগে চোক অত ফানি আ গেইয়্যুয়
- নোয়াখালী: বেশি কিছু কইত্তান না কারন আবেগছ চোখের হানি চলি আইছে
- সিলেট: বেশি কুনতা খইতাম নায় কারণ আবেগে চকুত পানি আইচ্চে
- বরিশাল: বেমালা কিছু কমু না কারণ আবেগে চোখে পানি চইল্যা আইছে
- ময়মনসিংহ: খুব বেশি কিসু কইতাম না কারন আবেগে চোখে পানি চইলা আইসে