‘তোমাদের জন্য কিছু করতে তো পারলামই না উল্টো পরিবারকে শেষ করলাম’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তোঁয়ারার লাই তো কিচু গরিত্ ন পারি উল্ডা ফরিবারগানেরে শেষ গইরগি
- নোয়াখালী: তোংগোর লাই তো কিছু কইরতাম এ হাইরলাম এ না উল্ডা হরিবার আনরে শেষ কইরলাম
- সিলেট: তোমরার লাগি কুন্তা তো করতেউ ফারলাম না, উলটা পরিবাররে শেষ করলাম
- বরিশাল: তোমাগো লইজ্ঞা কিছু করতে তো পারলামি না উলডা পরিবারডা শেষ করলাম
- ময়মনসিংহ: তোমরার লাইজ্ঞা কিসু করতাম তো ফারলামই না উলডা পরিবাররে শেষ করলাম