‘সে তার বাপের বাড়িতে থাকতে নাকি ১০ টার আগে ঘুম থেকে উঠতো নাহ’: ৪ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ইতে ইতার বাফোর বাড়ীত থাকিতো নাকি ১০ টার আগোত ঘুমের তুন নো উঠিত
- সিলেট: তাই তাইর বাফ ওর বাড়িত থাকে কাইলও বুলে ১০ টার আগে ঘুম ওর তনে উঠতো না
- বরিশাল: হ্যায় হ্যার বাফের বাড়ি থাহারকালে বোলে দশ টার আগে ঘুমে গোনে ওঠতে না
- ময়মনসিংহ: হেয় হের বাপের বাড়িতে থাকতে নাকি ১০ টার আগে ঘুম থাইক্কা উঠতো নাহ