‘মেয়েরা যে হারে ভদ্র ছেলে খুঁজছে, ভয় লাগছে কোনো দিন আমি কিডন্যাপ হয়ে না যাই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাইফোয়াঅক্কল যে হারে বদ্র ফোয়া তুয়ার ডর লাগের হন্দিন আঁরে কিডনাফ গরি লই যা গই
- নোয়াখালী: মাইয়া অগল যেন্নে ভালা ভদ্র হোলা খুজের ভয় লাগে কোনদিন না জানি আই কিডনাফ অই যাই
- সিলেট: ফুড়িন্তে যে হারে ভদ্র ফুয়াইন খুজরা , ডর লাগের মুই নি কুন দিন কীডনাপ অই যাই
- বরিশাল: মাইয়ারা যে হারে ভদ্র পোলা খুঁজতেয়াছে, ভয় লাগতেয়াছে কোন দিন মুইও কিডন্যাপ হইয়া না যাই
- ময়মনসিংহ: মাইয়ারা যে হারে ভদ্র পোলা খুঁজতাসে, ভয় লাগতাসে কোনো দিন আমি কিডন্যাপ হয়া না যাই