‘মাইফোয়াঅক্কল যে হারে বদ্র ফোয়া তুয়ার ডর লাগের হন্দিন আঁরে কিডনাফ গরি লই যা গই’
চাটগাঁইয়া ভাষার বাক্য
মান বাংলায় মানে
মেয়েরা যে হারে ভদ্র ছেলে খুঁজছে, ভয় লাগছে কোনো দিন আমি কিডন্যাপ হয়ে না যাই
অন্য অঞ্চলে একই কথা
- নোয়াখালী: মাইয়া অগল যেন্নে ভালা ভদ্র হোলা খুজের ভয় লাগে কোনদিন না জানি আই কিডনাফ অই যাই
- সিলেট: ফুড়িন্তে যে হারে ভদ্র ফুয়াইন খুজরা , ডর লাগের মুই নি কুন দিন কীডনাপ অই যাই
- বরিশাল: মাইয়ারা যে হারে ভদ্র পোলা খুঁজতেয়াছে, ভয় লাগতেয়াছে কোন দিন মুইও কিডন্যাপ হইয়া না যাই
- ময়মনসিংহ: মাইয়ারা যে হারে ভদ্র পোলা খুঁজতাসে, ভয় লাগতাসে কোনো দিন আমি কিডন্যাপ হয়া না যাই
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত