‘বউয়ের জন্য আর বন্ধুদের মাঝে মুখ দেখানোর উপায় নাই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বউওর লাই বলি বন্দুওক্কলর মাযে আর মুক দেহাইবর উফায় নাই
- নোয়াখালী: বউগার লাই বন্দুগোর কাছে আর মুখ দেখাইবার উফায় নাই
- সিলেট: বউর লাগি বন্ধুরার সামনে মুখ দেখানির আর উপায় নাই
- বরিশাল: বউয়ের লইজ্ঞা আর দোস্তোগো মাঝে মুখ দ্যাহাইন্নার উপায় নাই
- ময়মনসিংহ: বইয়ের লাইজ্ঞা আর বন্ধুগর মাঝখানে মুখ দেহানুর উপায় নাই