‘হাসতে হাসতে সিগারেট খাওয়া ছেলেটা একদিন কাশতে কাশতে মরে যাবে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আইশত আইশত সিগারেট হাদে ফোয়াইবা এদ্দিন হাইশতে হাইশতে মরি যাইবই
- নোয়াখালী: হাইসতে হাইসতে সিগারেট খাওয়া হোলাগা একদিন কাইশতে কাইশতে মরি যাইব
- সিলেট: আসতে আসতে সিগারেট খাওয়া ফুয়াটা এখদিন কাশতে কাশতে মরি যাইবো
- বরিশাল: হাসতে হাসতে সিগারেট খাওয়া পোলাডা এক দিন কাশতে কাশতে মইরা যাইবে
- ময়মনসিংহ: হাসতে হাসতে সিগারেট খাওয়া ছেড়াডা একদিন কাশতে কাশতে মইরা যাইব