‘যদি সময় পাওয়া যায়, আমরা আরো দেখবো’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: যদি সময় তাকে আঁরা আরো দেইক্কোম
- নোয়াখালী: যদি সময় হাই , আন্ডা আরো দ্যেইকমু
- সিলেট: যদি সময় মিলে, তে আমরা আরো দেখমু নে
- বরিশাল: যদি সময় পাওন যায়, মোরা আরো দেহুম
- ময়মনসিংহ: যদি সময় পাওয়ন যায়, আমরা আরো দেখবাম