‘এর মধ্যে অনেক সময় ভালো হয়ে যেত আবার খারাপ হয়ে যেত’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এর মাঝোত বত সময় বালো অইয়েরে যাইতো আব্র খারাপ অইয়ে যাইতো
- নোয়াখালী: এর মইধ্যে অনেক সময় ভালা অই যাইতো আবার খারাপ অই যাইতো
- সিলেট: এর মাঝে বউত সময় ভালা ওইতো আবার খারাপ ওই যাইতো
- বরিশাল: এইয়ার মইধ্যে অনেক কালে ভালো হইয়া যাইতে আবার খারাপ হইয়া যাইতে
- ময়মনসিংহ: এর মধ্যে অনেক সময় ভালা হয়া যাইত আবার খারাপ হয়া যাইত