‘আমি তো ভাবলাম শাশুড়ি আম্মা আমার জন্য রান্না করে পাঠিয়েছেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আই তো ভাইব্বি দে শাশুড়ি আম্মা আর লাই রাধিয়েরে ফাটাইয়ে
- নোয়াখালী: আই তো মনে কইরছি শাশুড়ি আম্মা আর লাই রাঁধি হাডাইছে
- সিলেট: আমি তো ভাবিয়ার হরি আম্মায় আমার লাগি রান্দিয়া পাঠাইছইন
- বরিশাল: মুই তো ভাবছেলাম হাউরি আম্মা মোর লইজ্ঞা রাইন্দা পাডাইছে
- ময়মনসিংহ: আমি তো ভাবলাম শাশুড়ি আম্মা আমার লাইজ্ঞা রাইন্দা পাঠাইসেন