‘চুল পরার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, গিয়ে দেখি ডাক্তার নিজেই টাক’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: চুল ফরার সমইস্যা লই ডাক্তরর এডে গেইলাম, যাই এরে দেই ডাক্তর নিজেই টাক
- নোয়াখালী: চুল হইড়বার সমস্যা লই ডাক্তারের কাছে গেছিলাম অন যাই দেই হেতে নিজেই টাক
- সিলেট: চুল পরার সমস্যা লইয়া ডাখতরর ধারে গেছলাম, গিয়া দেখি ডাখতর নিজেউ টাখলা
- বরিশাল: চুল পড়ার সমেস্যা লইয়া ডাক্তারের ধারে গেল্লাম, যাইয়া দেহি ডাক্তার নিজেই টাকলা
- ময়মনসিংহ: চুল পরার সমস্যা লয়া ডাক্তারের কাসে গেছিলাম, গিয়া দেহি ডাক্তার নিজেই টাক