‘এই গানটা শুনে মনে হল আমি বাংলাদেশ থেকে ঘুরে এলাম’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এই গানইবা ফুনি মনো অইল আঁই বাংলাদেশ অত্তুন গুরি আইস্যি
- নোয়াখালী: এই গান আন হুনি মনে অইছে আই বাংলাদেশ এর তুন গুরি আইছি
- সিলেট: অউ গানটা হুনিয়া মনো অইলো আমি বাংলাদেশ থাকি গুরিয়া আইলাম
- বরিশাল: এই গানডা হুইননা মনে হইলো মুই বাংলাদেশ গোনে ঘুইরা আইছি
- ময়মনসিংহ: এই গানটা হুইন্না মনে হইল আমি বাংলাদেশ থাইক্কা ঘুইরা আইলাম