‘জেলেরা মাছ ধরছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: জাইল্লা অক্কল মাচ দরের
- চট্টগ্রাম: জাইল্যা অকল মাছ ধরে
- নোয়াখালী: জাইল্লারা মাছ ধরের
- সিলেট: জেলে ওকলতে মাছ মারছে
- সিলেট: জেলে হখলতে মাছ মারছে
- বরিশাল: জাইল্লারা মাছ ধরতেয়াছে
- বরিশাল: জাইলারা মাছ ধরতেয়াছে
- ময়মনসিংহ: জেলেরা মাছ ধরতাসে