‘আপনার বড় বোনের কি বিয়ে হয়ে গেছে ?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অনর বর বইনর কি বিয়া অই গেইয়্যুয় নে?
- চট্টগ্রাম: অনর বড় বইনের কি বিয়া ওই গেইয়ু নি?
- নোয়াখালী: আন্নের বড্ডা বইনের কি বিয়া ঐ গেছে?
- সিলেট: আফনার বড় বইন ওর কিতা বিয়া ওই গেছে নি?
- সিলেট: আফনার বড় বইনের কিতা বিয়া অই গেছে নি?
- বরিশাল: আম্নের বড় বুইনের কি বিয়া হইয়া গ্যাছে ?
- বরিশাল: আমনের বড় বুইনের কি বিয়া হইয়া গেছে?
- ময়মনসিংহ: আপনার বড় বোইনের কিতা বিয়া হয়া গেসে ?