‘ফুটপাতে একসঙ্গে হাঁটছেন তিন মহিলা’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফুটফাতোত এক্কোফোয়ারে তিনযন বেডি আডের
- নোয়াখালী: হুডহাতে একত্তরে আডের তিন মইলা
- সিলেট: ফুটপাত দিয়া একলগে হাটরা তিনজন বেটিন
- বরিশাল: ফুটপাতে একলগে হাঁটতেয়াছে তিনজন মাতারি
- ময়মনসিংহ: ফুটপাতে একসাথে হাঁটতাসেন তিন বেডি