‘অনেক সময় পর আপনাকে দেখছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বউত দিন ফর অন অরে দেহির
- চট্টগ্রাম: বহুত দিন ফর অন রে দেহি
- নোয়াখালী: মেলাদিন হরে আন্নেরে দেইকলাম
- সিলেট: বাক্কা সময় পর আফনারে দেখলাম
- বরিশাল: ম্যালাদিন পর আমনেরে দেখলাম
- বরিশাল: মেলাদিন পর আমনেরে দেখলাম
- ময়মনসিংহ: মেলা সময় বাদে আফনেরে দেখতাসি