‘আমার পছন্দ হয় এমন ছেলে আমার বাবা মায়ের পছন্দ হয় না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর ফসন্দ অয় এইল্লে ফোয়া আর বাবা মায়ের ফসন্দ ন অয়
- নোয়াখালী: আর হছন্দ ওয় এক্কা হোলা আর বাপ মার হছন্দ ওয় নাহ
- সিলেট: আমার ফছন্দ হয় এমন ফুয়া আমার বাফ মাইয়ের ফছন্দ হয় না
- বরিশাল: মোর পছন্দ হয় হেরহম পোলা মোর বাপ মায়ের পছন্দ হয় না
- ময়মনসিংহ: আমার পসন্দ হয় এমন ছেড়া আমার বাপ মায়ের পসন্দ হয় না