‘গ্রামের থেকে আসা ছেলেটি এখন ঢাকায় পড়াশুনা করছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: গ্রারামত্তুন আইয়োন ফোয়া ইবা এহন ঢাহাত ফন্না ফরের
- নোয়াখালী: গেরামেত্তুন আইয়োন হোলা ইয়া অন ঢাকাত হড়ালেয়া কইচ্চে
- সিলেট: গ্রাম থাকি আওয়া ফুয়া ইগু এখন ঢাকাত পড়ে
- বরিশাল: গেরামে গোনে আওয়া পোলাডা এহন ঢাকায় পড়াল্যাহা করতেয়াছে
- ময়মনসিংহ: গ্রামের থাইক্কা আসা ছেড়াডা এহন ঢাকায় পড়াশুনা করতাসে