‘ছেলেটি তার পরিবারসহ ঈদের আগের দিন আমাদের সাথে দেখা করতে আসে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফোয়াইবা তার ফরিবারসহ ঈদুর আগরদিন আরার ফোয়ারিত দেহা গইরতে আইসসে
- নোয়াখালী: হলা ইয়া হরিবার সহ ঈদের আগের দিন আন্ডার লগে দেখাই কত্তে আইসে
- সিলেট: ফুয়া ইগুয়ে তার ফেমিলিসহ ঈদের আগের দিন আমরার লগে দেখা করাত আইছিল
- বরিশাল: পোলাডা হ্যার পরিবার সহ চান রাইতে মোগো লগে দ্যাহা করতে আহে
- ময়মনসিংহ: ছেড়াডা তার পরিবারসহ ঈদের আগের দিন আমরার লগে দেহা করতে আইসিল