‘সকালে ঘুম থেকে উঠে নারিকেল পানি খেতে আমার খুব ভালো লাগে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: সকালত ঘুমত্তুন উঠিয়েরে নাইরকেলর ফানি হাইতে আর খুব গম লাগে দে
- নোয়াখালী: বেয়ানে ঘুমেত্তুন উঠি নাইরকেল এর হানি খাইতে আর খুব ভালা লাগে
- সিলেট: বিয়ানে ঘুম থাকি উঠিয়া নাইকল ফানি খাইতে আমার খুব ভালা লাগে
- বরিশাল: বেইন্নাহালে ঘুমে গোনে উইটঠা নাহইল পানি খাইতে মোর বেমালা ভালো লাগে
- ময়মনসিংহ: সহালে ঘুম থাইক্কা উইত্থা নাইরকেল পানি খাইতে আমার খুব ভালা লাগে