‘আপনি একটু এইদিকে আসতে পারবেন ?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অনে এক্কানা ইক্কা আইত্তারিবান না?
- নোয়াখালী: আন্নে এক্কেনা এমুই আইত হাইরবেন?
- সিলেট: আফনে থুরা ওদিকে আইতা ফারবা নি?
- বরিশাল: আমনে কি এট্টু এইহানে আইতে পারবেন?
- ময়মনসিংহ: আফনে একটু এইদিকে আইতে ফারবেন ?