‘আমার স্বামী দুই বছর আগে আমাদেরকে রেখে এসে আলাদা হয়ে যায়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁর জামাই দুইবচর আগে আঁরারে রাই আই যুদা অয় গেইয়্যুয়
- নোয়াখালী: আর স্বামী দুই বছর আগে আমগোরেরাই আলাদা হই গেছে
- সিলেট: মোর জামাই দুই বছর আগে আমরারে রাখিয়া আইয়া আলেদা অই গেছইন
- বরিশাল: মোর জামাই দুই বছর আগে মোগো থুইয়া আইয়া আলাদা হইয়া যায়
- ময়মনসিংহ: আমার স্বামী দুই বছর আগে আমাগোরে রাইক্ষা আইসা আলাদা হয়া যায়