‘এই পাঁচ মাসে ছেলে তার পরিবার নিয়ে মেয়ের বাসায় যায় না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এই ফাঁচ মাস ফোয়া তার ফরিবার লয় মাইয়্যার বাসাত ন যাই
- নোয়াখালী: এই পাঁচ মাসে পোলা হিগার পরিবার লই মাইয়ার বাসায় যায় না
- সিলেট: অউ পাঁচ মাসে ফুয়া তার পরিবার লইয়া ফুড়ির বাসায় যায় না
- বরিশাল: এই পাঁচ মাসে পোলা হ্যার পরিবার লইয়া মাইয়ার বাড়িতে যায় না
- ময়মনসিংহ: এই পাঁচ মাসে ছেড়া হের পরিবার নিয়া মাইয়ার বাসায় যায় না