‘গ্রামের মানুষরা ছেলেটির থেকে দূরে থাকতে চেষ্টা করত’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: গেরামর মানুষ অক্কল ফোয়াইবারতুন দুরে তাইবর চেস্টা গইরতো
- নোয়াখালী: গ্যেরামের মানুষঅগল হোলাগার তুন দূরে থ্যাইকবের চেষ্টা কইতো
- সিলেট: গ্রাম ওর মাইনষে ফুয়া ওগুর তনে দূরে থাকার চেষ্টা করতো
- বরিশাল: গেরামের মানু পোলাডার ধারে গোনে দূরে থাহার চেষ্টা করতে
- ময়মনসিংহ: গ্রামের মানুষরা ছেড়াটার থাইকা দূরে থাকনের চেষ্টা করত