‘আমি আগেই বলেছি তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কিছুই নাই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁই আগেই হয়্যি তুঁই চারা এই দুনিয়াত আঁর আর কিচু নাই
- নোয়াখালী: আই আগেই কইছি তুউই ছাড়া আর এই হিতিবিতে আর কিছু নাই
- সিলেট: মুই আগেউ কইছি তুমি ছাড়া দুনিয়াত আমার আর কুনুতা নাই
- বরিশাল: মুই আগেই কইছি তুমি ছাড়া এই পিরথিবিতে মোর আর কিছুই নাই
- ময়মনসিংহ: আমি আগেও কইসি তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কিসুই নাই