‘আম্মুর কথা কয়দিন আগে আমি তাকে একটা কষ্টের কথা বলছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আম্মুর হতা হয়েকদিন আগোদি আই তারে এক্কান হস্টের হতা হইয়ি
- নোয়াখালী: মার কতা কদিন আগে আই হেতনরে ওকগা কষ্টের কথা কইছি
- সিলেট: আম্মার খতা খয়দিন আগে মুই তানরে এখটা খষ্টর মাত কইছি
- বরিশাল: মায়ের কথা কয়ডাদিন আগেই মুই হ্যারে এউক্কা কষ্টের কথা কইছি
- ময়মনসিংহ: আম্মার কথা কয়দিন আগে আমি তারে একটা কষ্টের কথা কইসি