‘আমরা বিয়ের পর থেকেই আলাদা থাকি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আরা বিয়ার ফর তুন আলাদা তাহি
- নোয়াখালী: আমরা বিয়ার হর তুনই আলাদা থাই
- সিলেট: আমরা বিয়ার পর তনে অউ আলেদা থাখি
- বরিশাল: মোরা বিয়ার পরে গোনে ভিন্ন থাহি
- ময়মনসিংহ: আমরা বিয়ার পর থাইক্কাই আলাদা থাহি