‘তখনো মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তহনো মাইয়াফোয়ারা আচল টানিয়েরে মুখ ডাহিতো
- নোয়াখালী: হেক্তেও মাইয়ারা আঁচল টানি ঘোমটা দি্তো
- সিলেট: তখনো ফুরিন আঁচল টানিয়া ঘোমটা দিতো
- বরিশাল: তহন মাইয়ারা আঁচল টাইন্না ঘোমটা দেতে
- ময়মনসিংহ: তহনো মাইয়ারা আঁচল টাইন্না ঘোমটা দিত