‘অথচ আসে পাশের সব বাড়ি তেই পানি দিয়ে দিচ্ছে শুধু আমাদের বাড়িতেই পানি দিচ্ছে না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অতচ ফাশর বেজ্ঞিন বারিত ফানি দি ফিলার শুদু আঁরো বারিতই ন ফানি ন দের
- নোয়াখালী: অথচ আশেহাশে বেক বাড়িত হানি দি যার হুদা আংগোর বাইত দেয়র না
- সিলেট: অথচ আশ পাশর হখল বাড়িত পানি দের খালি আমরার বাড়িত দের না
- বরিশাল: তয় আসে পাশের বেবাক বাড়িতেই পানি দিয়া দেতেয়াছে খালি মোগো বাড়িতেই পানি দেতেয়াছে না
- ময়মনসিংহ: অথচ আসে পাশের সব বাড়ি তেই পানি দিয়া দিতাসে খালি আমারার বাড়িতেই পানি দিতাসে না