‘উনি মানুষটাই এমন সবাই বলে অনেক ভাগ্য করে নাকি এমন স্বামী পাইছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: য়নি মানুষ্কান এইল্লে, বেয়াক্কুন আরে হয় ভাগ্য গরিয়েরে এইল্লে জামাই ফাইয়ি
- নোয়াখালী: হেতনে মানুষকানই এরুম।বেকে কয় অনেক ভাইগ্য করি নাকি এরুম স্বামী হাইছি
- সিলেট: তাইন মানুষটাউ ওলা, হকলে কয় বউত ভাইগ্য করিয়া বুলে ওলা জামাই ফাইছি
- বরিশাল: হ্যায় মানুডা এমন হগলডি কয় ম্যালা ভাগ্য কইররা এরহম জামাই পাইছি
- ময়মনসিংহ: হেয় মানুষটাই এমন। বেহেই কয় মেলা ভাগ্য কইরা নাকিতা এমন জামাই পাইসি