‘ছোট খালার বাসায়,তার বাসায় থেকেই পড়ালেখা করে এইচএসসি পরীক্ষা দিয়েছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ছোড হালার বাসাত তাকিয়েরে ফন্না ফরিয়েরে এইচএসসি ফরিক্ষা দিয়ি
- নোয়াখালী: ছোডো খালার বাসাত,হেতির বাসাত থাই হড়ালেয়া করি এইচএসসি হরীক্ষা দিছি
- সিলেট: ছুটো মইর বাসাত, তান বাসাত থাকিয়াউ পড়িয়া এইচএসসি পরীক্ষা দিসি
- বরিশাল: ছোডো খালার বাড়িতে হ্যার বাড়ি গোনে পড়ালেহা কইররা ইন্টার পরীক্ষা দিছি
- ময়মনসিংহ: ছোট খালার বাসায়,হের বাসায় থাইক্কাই পড়ালেহা কইরা এইচএসসি পরীক্ষা দিসি