‘ছোড হালার বাসাত তাকিয়েরে ফন্না ফরিয়েরে এইচএসসি ফরিক্ষা দিয়ি’
চাটগাঁইয়া ভাষার বাক্য
মান বাংলায় মানে
ছোট খালার বাসায়,তার বাসায় থেকেই পড়ালেখা করে এইচএসসি পরীক্ষা দিয়েছি
অন্য অঞ্চলে একই কথা
- নোয়াখালী: ছোডো খালার বাসাত,হেতির বাসাত থাই হড়ালেয়া করি এইচএসসি হরীক্ষা দিছি
- সিলেট: ছুটো মইর বাসাত, তান বাসাত থাকিয়াউ পড়িয়া এইচএসসি পরীক্ষা দিসি
- বরিশাল: ছোডো খালার বাড়িতে হ্যার বাড়ি গোনে পড়ালেহা কইররা ইন্টার পরীক্ষা দিছি
- ময়মনসিংহ: ছোট খালার বাসায়,হের বাসায় থাইক্কাই পড়ালেহা কইরা এইচএসসি পরীক্ষা দিসি
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত