‘সে আমার চোখের আড়াল হয়ে গেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: সে আর চোকর আরাল অই গিয়ি
- নোয়াখালী: হেতে আর চোখের আড়াল অই গেছে
- সিলেট: হে আমার চউখ ওর আড়াল ওই গেছে
- বরিশাল: হ্যায় মোর চোখের বায়ড়ায় গ্যাছে
- ময়মনসিংহ: হেয় আমার চোখের আড়াল হয়া গেসে