‘তুমি কি আমায় ঘুরতে নিয়ে যাবে?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তুই কি আরে গুরিবিল্লে লই যাইবা না?
- নোয়াখালী: তুমি কি আরে ঘুইরতে লই যাইবা?
- সিলেট: তুমিতাইন কিতা আমারে ঘুরানিত লইয়া যাইবায় নি?
- বরিশাল: তুমি কি মোরে ঘোরতে লইয়া যাবা?
- ময়মনসিংহ: তুমি কি আমারে ঘুরতে নিয়া যাইবা?