‘সবাই যখন পড়তে বসে, আমি তখন ঘুমাই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বেয়াক্কুন যেই সমত ফড়তে বইয়ে, আই তহন ঘুম জাইর
- নোয়াখালী: বেকে যন হইড়তে বইয়ে, আই তন ঘুমাই
- সিলেট: হকল যখন পড়াত বয়, আমি তখন ঘুমাই
- বরিশাল: হগলডি যহন পড়তে বয়, মুই হেইকালে ঘুমাই
- ময়মনসিংহ: বেহেই যহন পড়তে বয়, আমি তহন ঘুমাই