‘মেয়ে তার পরিবার নিয়ে ঈদের কয়েকদিন আগে দেশে আসার কথা ছিল’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাইয়া ফোয়া ঈদর হয়েকদিন আগদ্দি দেশত আইবের হতা আসি
- নোয়াখালী: মাইয়া হেতির হরিবার লই ঈদের কয়েকদিন আগে দেশে আইওনের কতা আছিলো
- সিলেট: ফুড়ি তাইর পরিবার লইয়া ইদর খয়েকদিন আগে দেশো আওয়ার খতা আছিল
- বরিশাল: মাইয়া হ্যার পরিবার লইয়া ঈদের কয়দিন আগে দ্যাশে আওয়ার কথা আল্লেহ
- ময়মনসিংহ: মাইয়া হের পরিবার নিয়া ঈদের কয়েকদিন আগে দেশে আসার কথা আসিল