‘দয়া করে তুমি তোমার পরিবারের পছন্দে বিয়ে করে ফেলো’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: দয়া গরি তুই তোওয়ার ফরিবারর ফসন্দ মতন বিয়া গরি ফেলো
- নোয়াখালী: দয়া করি তুমি তোয়ার হরিবারের হছন্দে বিয়া করি হালাও
- সিলেট: দয়া খরি তুমি তুমার পরিবারর ফছন্দে বিয়া খরি লাও
- বরিশাল: দইয়া কইররা তুমি তোমার পরিবারের পছন্দে বিয়া কইররা হালাও
- ময়মনসিংহ: দয়া কইরা তুমি তোমার পরিবারের পসন্দে বিয়া কইরা ফেলো