‘আমার হাজার কথার মাঝে ওই একটা কথা তোমাকে বুঝে নিতে হবে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর হাজার হতার মাঝত অই এক্কান হতা তোয়ার বুঝিয়েরে লন ফরিব
- নোয়াখালী: আর হাজার কথার মাঝে অই এক্কান কথা তোয়ারে বুঝি নন লাইগবো
- সিলেট: আমার হাজার মাতর মাঝে ওই একটা মাত তোমারে বুজে নিতে অইবো
- বরিশাল: মোর হাজার কথার মইধ্যে ওই এউক্কা কথা তোমারে বুইজঝা নেতে হইবে
- ময়মনসিংহ: আমার হাজার কথার মাঝে ওই একটা কথা তোমারে বুইজ্ঝা নিতে হইব