‘বলে রাখা ভালো এইটা আমার এবং আমার স্বামীর ২ জনেরই দ্বিতীয় সংসার’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বলি রাহা ভালা আসিল আই আর আর জামাইর দুই বিয়া
- নোয়াখালী: বলি রান ভালা এইটা আর এবং আর স্বামীর ২ জনেরই দ্বিতীয় সংসার
- সিলেট: কইয়া রাখা ভালা যে ইকান মোর আর মোর জামাইর দুয়োজনর দুই নাম্বার সংসার
- বরিশাল: কইয়া রাহা ভালো এইডা মোর আর মোর জামাইর ২ জনেরই দুইনাম্বার সংসার
- ময়মনসিংহ: কয়া রাহা ভালা এইডা আমার আর আমার জামাইয়ের ২ জনেরই দ্বিতীয় সংসার