‘পা পিছলে পড়ে গেলাম তো কী করব?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফা ফিচ্ছিল হাইয়েরে ফোরি গেইলাম তো আই কিত্তাম?
- নোয়াখালী: হা হিছলি হড়ি গেলাম তো কীরতাম?
- সিলেট: পা পিছলিয়া পড়ি হেছি তে কিতা করতাম?
- বরিশাল: পাছার খাইয়া পইররা গ্যালাম ত্যায় কি করমু?
- ময়মনসিংহ: পা পিসলায়া পইরা গেলাম তো কিতা করবাম?