‘তুমি কখনই পারবে না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তুই হোনো সমত নো ফারিবা হনিক্কার ভালোবাসা ছিনিইয়েরে লইতা
- নোয়াখালী: তুই কাখনই হাইত্তাম্নো আন্য কারর ভালোবাসারে ছিনাই লইতা
- সিলেট: তুমি কখনোই ফারবা না অন্য কারও ভালুবাসাকে ছিনিয়া নিতে
- বরিশাল: তুমি কহনই পারবা না অন্য কাউরো ভালোবাসা ছিনাইয়া নেতে
- ময়মনসিংহ: তুমি কহনই পারতা না অন্য কারও ভালোবাসারে ছিনায়া নিতে